বান্দরবানের রুমা থেকে দুটি বিদেশী অস্ত্র ও গুলি-সহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন মিহির (৩৩) চাকমা ও উক্যচিং মারমা (৩০)।

আজ রোববার ভোর রাতে রুমা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার রুমার চর এলাকা থেকে তাদের আটক করে।

এদের কাছ থেকে বিদেশী একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, ৭০ রাউন্ড দুটি অস্ত্রের গুলি, চাঁদার রশিদ, চাঁদার দুই লাখ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তরা জানান, রাত সাড়ে ৩টার দিকে রুমা জোনের সেনাবাহিনীর একটি দল রুমার চর এলাকায় খবর পেয়ে অভিযান চালায়।

সেখান থেকে মিহির চাকমা ও উক্যচিং মারমা নামের দু'জনকে অটক করা হয়। এদের কাছ থেকে আমেরিকার তৈরি দুটি অস্ত্র ছাড়াও একে-২২ রাইফেলের ৪৯ রাউন্ড ও পিস্তলের ২০ রাউন্ড গুলি, চারটি চাঁদার রশিদ বই, আদায়কৃত চাঁদার দুই লাখ টাকা, পাঁচটি মোবাইল সেটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এআই