বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। নিহতরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রশিদপুর সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন।

নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে তারা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকরব আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে একটি বাসে অন্তত ৩০ মুসল্লি সুনামগঞ্জে নিজ এলাকায় ফিরছিল।

সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মুসল্লির মৃত্যু হয়।

এ সময় আহতদের হাসাপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকি আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভতি করা হয়েছে।

জেড