নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর এলাকায় তিন ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন নিহতদের পরিবার।

মঙ্গলবার সকালে নিহতদের ছোট ভাই মোর্শেদ বাদী থানায় মামলাটি দায়ের করেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘটনার দিন ফাতেমা বেগম নামে একজন আটক আছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

প্রসঙ্গত, সোমবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যয়ে কাজী নগর গ্রামের মোখছেদ উল্যাহর ছেলে হারুন, বাবলু ও কামালকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই মারা যায়।

এআই/