রাঙ্গামাটি শহর থেকে কয়েক শ’ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের রিজার্ভ বাজার থেকে এ সব চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাসুদ খান।

তিনি জানান, মদগুলো উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে মদ বিক্রেতা ও খদ্দেরসহ দুইজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন মদ বিক্রেতা কালা দেবী ত্রিপুরা ও মাদকসেবী গোলাপ মিয়া।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ জানান, অভিযান চালিয়ে রিজার্ভ বাজারের চেঙ্গীমুখ এলাকা থেকে এসব চোলাই মদসহ উপরিউক্ত দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ এর (গ) ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-১১।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই