logo
Search

জাতীয়

ঢাকা-১৭ আসনের ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

রাজধানীর ঢাকা-১৭ আসনের ৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ২৮টি মসজিদ ও ১০টি মন্দির রয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। অন্যদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানসংশ্লিষ্টরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মসজিদ, মাদ্রাসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দিরেও অনুদান দেওয়ার মধ্য দিয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতা করা হচ্ছে।

এস