প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার ছয় দিনের সরকারি সফরে দিনাজপুরে যাচ্ছেন মঙ্গলবার।
মন্ত্রীর বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় পার্বতীপুর ডাক বাংলোয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগদান, বিকাল ৪টায় পার্বতীপুরে মন্ডলপাড়া গ্রামে গণসাক্ষরতা কার্যক্রম পরিদর্শন ও বিকাল ৫টায় পার্বতীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে এফ রহমান কিন্ডারগার্টেনে সাক্ষরতা কার্যক্রম পরিদর্শন।
এছাড়া বুধবার সকাল ১০টায় পার্বতীপুরের ভবানীপুর কামিল মাদ্রাসার গভর্নিং বর্ডির প্রথম সভায় উপস্থিত থাকবেন তিনি। সকাল সাড়ে ১১টায় ভবানীপুর ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। একইদিন বিকাল ৩টায় তিনি পার্বতীপুরের আরজী দেবীপুর ৮নং ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নিরাপদ প্রসব কেন্দ্রের (মাতৃসদন) উদ্বোধন করবেন।
মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেলফওয়ে রেসিডেন্সিয়াল কেজি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় রূদ্রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রুপান্তরের লক্ষ্যে অভিভাবক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
মন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর পৌর শহরে পূজা উদযাপন কমিটি আয়োজিত দূর্গা পূজার পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৪টায় সোনাপুকুর সুরভী মহাবিদ্যালয়ে নবীনবরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দিনাজপুর শহরের সুইহারী এলাকায় পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং অন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জাতীয় যুব দিবস ও জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি ওয়ার্ডের গণসাক্ষরতা কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী।
মোস্তাফিজুর রহমান সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশে রোববার সকাল ৭টায় দিনাজপুর ত্যাগ করবেন।
কেএইচ





