ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে শুরু হয়েছে সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৬ইং।
সোমবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে সাভার থানার রোড এলাকায় সাভার প্রেসক্লাবস্থ কার্যালয়ে চলছে সদস্যদের ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেলে ৫টা পর্যন্ত।
প্রেসক্লাবের ৪৯টি ভোটের জন্য ১৩টি পদের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। আর বাকী ৬টি পদের জন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত করা হয়।
এদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদকে ৪, যুগ্ম সম্পাদকে ২, সাংগাঠনিক সম্পাদকে ৩ ও অর্থ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক, পাঠাগার সম্পাদক ও তিন জন নির্বাহী সদস্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বরুন ভৌমিক নয়ন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে সাভারে প্রতিষ্ঠিত হয় স্বনামধন্য সাভার প্রেসক্লাব। এরপর দীর্ঘ ২৭ বছর ধরে “সাভার প্রেস ক্লাব” নামের এই সংগঠনটি গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে।
এআই





