গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. রকিবুল ইসলাম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

রকিবুল কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।  

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রা এলাকার বঙ্গবন্ধু কলেজ মাঠে শোক দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

চন্দ্রার জাতীর পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিজ দলের প্রতিপক্ষের হাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোক দিবসের অনুষ্ঠান চলাকালে রফিকুল ইসলামকে পিটিয়ে ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে যুবলীগের একটি পক্ষ। পরে রফিকুলকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামসুল হুদা তাকে মৃতু ঘোষণা করেন।

এ ঘটনায় শোক দিবসের অনুষ্ঠান ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত খবর জানা যায়নি।

জেআই