চট্টগ্রামে ৩,০০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে নগরীর নতুন ও পুরাতন রেলস্টেশনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন‑ কক্সবাজারের মো. ইউছুপ (২২), বায়েজিদ বোস্তামি এলাকার আসমা আক্তার (১৮) এবং লোহাগাড়া উপজেলার মো. বেলাল মিয়া (৩৮)।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টায় মো. ইউছুপ এবং আসমা আক্তারকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মো. বেলাল মিয়াকে দুই হাজার ১৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি বলেন, 'তারা সবাই ইয়াবা বিক্রির জন্য নগরী থেকে ঢাকা যাচ্ছিল।'
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





