রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী এলাকায় বাসের ধাক্কায় মো. করিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
করিম রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী সড়কের গোদারপাড় এলাকার বাসিন্দা মো. কাশেমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক আবুল বাশার জানান, সকালে কাউখালী এলাকায় রিকশায় চড়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় করিম।
স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





