রাজশাহীর গোদাগাড়ির চর আলাতুলিতে উগ্রবাদী আস্তানা সন্দেহে র‌্যাবের ঘিরে রাখা বাড়িতে ৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, বোমার বিস্ফোরণে আগুন লেগে যাওয়া ওই বাড়িতে ৩ ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে একটি বাড়িতে উগ্রবাদী আস্তানা সন্দেহে সেখানে অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে বোমার বিস্ফোরণে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়।

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রাশিকুল (৪০) ও তার স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে।

এএস