গাইবান্ধা সদর উপজেলায় সোমবার দুপুরে মাটিবোঝাই ট্রাক্টর চাপায় দারিয়াপুর গ্রামের আমিনুর ইসলামের মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী আশিকা খাতুন (০৭) নিহত হয়েছে।
নিহত আশিকা স্থানীয় দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি ট্রাক্টর আশিকাকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
রুবেল/নাজিব





