পনের দিন কারাগারে থাকার ভয়ে জুবর আলী(৩০) নামের এক ব্যক্তি ৪বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ তাকে উপজেলার নিয়ামতপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইসলাম জানান, জুবর আলী সরকারি কর্মকর্তাকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। এ ঘটনায় ২০১০ সালে তার বিরুদ্ধে এনজিআর-(২৫১)নামে মামলা দায়ের করা হয় আদালতে।
আদালত আসামির অনুপস্থিতে ১৫ দিনের সাজা দেন।
এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন জুবর আলী। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমবি





