রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারায়ণগঞ্জের তিন অপহৃত গার্মেন্টস জুট ব্যাবসায়ীকে উদ্ধার ও চার অপহরণ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
শুক্রবার বিকাল চারটায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বোয়ালডাঙ্গী গ্রামের সুইসগেট এলাকা থেকে তাদেরকে উদ্ধার ও গ্রেফতার করা হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন, মো. আবিদ হোসেন (৪০) নারায়ণগঞ্জ জেলার বন্দন থানার বন্দর আবাসিক এলাকার ইয়াছিন মিয়ার ছেলে, মো. সোহাগ মিয়া (৩১) নরশেনদি জেলার মনহরদি থানার পীরপুর গ্রামের আলহাজ্ব মো. নুরুল ইসলামের ছেলে ও রাজশাহীর আবুল কাসেম (২৫)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, প্রকাশ বিশ্বাস (২২) মাগুরা জেলার শ্রীপুর থানার দেবীনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে, বিজন বিশ্বাস (৩০) একই জেলার জিতেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে, তরুণ ঘোষ (৪২) তারাপদ ঘোষের ছেলে ও জীবন মন্ডল (২৩) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নিপেন মন্ডলের ছেলে।
অপহৃত সোহাগ জানান, তারা নারায়ণগঞ্জে জুট ব্যবসা করে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জুট ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে নিয়মিত মালামাল আনত। হঠাৎ করে ৩৩ হাজার টাকা বাকি করে তাদের কাছে। টাকা চাইলে প্রায় ৫/৬ মাস যাবৎ তারা টাকা দেবার নামে তালবাহানা করে। ১৬ নভেম্বর টাকা দেবার কথা বলে তাদেরকে মানিক রাজবাড়ীতে আসতে বলে।
তারা রোববার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসলে মানিক ও হিল্লোল এসে একটি অটোরিকসায় করে জঙ্গল ইউনিয়নের একটি বাড়িতে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আটক করে তাদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
তাদের ওপর প্রতি রাতে অমানসিক নির্যাতন চালাতো তারা। তাদের কাছ থেকে কৌশলে অপহৃত ব্যক্তিদের মধ্যে থেকে আবুল কাসেম পালিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জনান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নে অভিযান চালান। সেখান থেকে অপহৃত তিন জুট ব্যবসায়ীকে উদ্ধার ও চার অপহৃরণ চক্রের সদস্যকে গ্রেফতার করেন। এ অপহরণের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
কেএইচ





