ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। দুপুরে পরিদর্শনে যাচ্ছে সুপ্রীম কোর্ট আইনজীবি দল।

উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় এই ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের এ গ্রেফতার অভিযান আরও অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

জেড