ভোলার লালমোহন উপজেলায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার রাত ১০টা থেকে শুরু করে দিবাগত রাত ৩টা পর্যন্ত ভোলার লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়ন ও লর্ড হার্ডবিঞ্জ ইউনিয়নের গরীব পরিবারের মাঝে তিনি এ শীত বস্ত্র বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস ঊদ্দিন আহমেদ, ত্রাণ কর্মকর্তা অপুর্ব দাশ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতারুজ্জামান, যুবলীগ সংগঠক আবুল হাসান রিমন, লালমোহন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আব্দুস সাত্তারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এমকে