বগুড়ায় কিশোরী ধর্ষণ ও তার মা’কে শারীরিক নির্যাতনের পর চুল কেটে ন্যাড়া করা সেই নাপিতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নাপিতের নাম জীবন রবিদাস।

সোমবার (৩১ জুলাই) বিকেলে গাবতলীর সোনারায় গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। 

বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, প্রধান আসামি তুফান সরকারের নির্দেশে নির্যাতিতা ছাত্রী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার সঙ্গে জড়িত জয়লাল রবিদাসের ছেলে নরসুন্দর জীবন রবিদাসকে গাবতলীর সোনারায় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত অপর আসামি শিমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএনজে