৪০ বছরে গাইবান্ধা সদরের বাগুড়িয়া, মদনের পাড়া, পুলবন্দী, চন্দিয়া, ঢুলিপাড়া, কঞ্চিপাড়া ও পূর্বপাড়ার শত শত ছেলে-মেয়েকে শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি। তাঁর কাছে লেখাপড়া শিখে শিক্ষক, পুলিশ ও ডাক্তারও হয়েছেন অনেকে।

গরিব ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশু শিক্ষার্থীর মাঝে এভাবেই শিক্ষার আলো ছড়ানোই যেন তাঁর অদম্য লক্ষ্য। সুদীর্ঘ দিন ফেরিওয়ালার মতো এলাকাতে ঘুরাঘুরি করে শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বিস্তারে নিরলসভাবে তাঁর এ কাজ করে যাওয়া।

অবাক করার বিষয়, একজন শিশু-শিক্ষার্থীর কাছ থেকে দিনে মাত্র এক টাকা গ্রহণ করে নিষ্ঠার সাথে লেখাপড়া শিখিয়ে যাচ্ছেন। তিনি হলেন গাইবান্ধার ফুলছড়ির উড়িয়া গ্রামের শিক্ষক লুৎফর রহমান।

লুৎফর রহমান, গাইবান্ধার ফুলছড়ির উড়িয়া গ্রামে ১৯৫০ সালের ৭ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফইমুদ্দীন ব্যাপারী। তিনি  অনেক বছর আগে ইন্তেকাল করেছেন।

পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট লুৎফর রহমান ১৯৭২ সালে ফুলছড়ির গুণভরি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন।

 

এমআইএস।