ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল।
পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় বাসটি আসলে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন।
এ ঘটনায় অটোরিকশার এক নারী আরোহীকে গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এমবি





