সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে একটি দেশিয় তৈরি ওয়ানশুটার গান, এক রউন্ড গুলি, ৭০ পিছ ইয়াবাসহ বেশ কিছু মাদক।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২৪ জন, কলারোয়া থানা থেকে ১২ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা,মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।