লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস জাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার জোনায়েদ কাওছার বলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্তে পাল্টা গুলি চালায়। এক পর্যায় ডাকাত বাহিনী চলে গেলে ঘটনাস্থল থেকে ডাকাত আব্দুস জাহের ওরফে ধামা কালাকে মৃত উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি এলজি, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধামা কালার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এআই
জাতীয়
লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে যুবক নিহত
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস জাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।