ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হারুনকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরা উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ৩০ জুন চিঠি ইস্যু করা হলেও আমাদের কাছে পৌঁছতে বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, নিয়মানুযায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ প্রথম প্যানেল চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

২০১৩ সালের ২৪ নভেম্বর মুক্তাগাছা থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে (মামলা নং-২৪) উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধন আইন ২০১১) এর ১৩ খ ধারার (১) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার কর্তৃক গত ৩০ জুন স্বাক্ষরিত চিঠি মুলে এ তথ্য জানা যায়।

এমকে