কক্সবাজারের মহেশখালী উপজেলার গহিন বনে ‘দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে’ সাহাব উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার ছোট মহেশখালীর কালমাদিয়া এলাকায় তথাকথিত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর দাবি করেছেন।
নিহত সাহাব উদ্দিন কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামের বাসিন্দা।
এমআর





