লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুম ব্যবহার করে ৩ দিন ধরে চলছে নাবিল এন্টারপ্রাইজ নামে একটি জুয়েলারী দোকানের প্রতারণা মেলা। বিষয়টি দেখেও না দেখার ভান করে চলছে উপজেলা প্রসাশন।

মেলায় উপস্থিত গ্রাহক স্নিগ্ধা বেগম, সিরাজুল ইসলাম, রাহেলা বেগম বলেন, মেলায় এসে দেখছি জুয়েলারী শপিং মেলা নামে নির্ধারিত দামে নি¤œমানে জুয়েলারী পণ্য বিক্রি করা হচ্ছে। এই প্রতিষ্ঠানটি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলায় মেলার নামে প্রতারণা করেছে। তারা উপজেলা পরিষদের হলরুম ও তাদের ইমেজ ব্যবহার করায় কেউ প্রতিবাদ করছে না।

মেলায় উপস্থিত নাবিল এন্টারপ্রাইজের ম্যানেজার আবু তাহের এ সব অভিযোগ অস্বীকার করে বলেন, মেলা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির বলেন, তারা হলরুম ভাড়া নিয়েছে। কিন্তু মেলার নামে প্রতারণা করেছে কি না তা আমার জানা নেই।

সরকার/জেড