লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় কিশোরীকে উত্ত্যক্ত করার দায়ে নুর হোসেন (২৮) নামে এক বখাটে যুবককে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নুর হোসেন জেলার রায়পুর উপজেলার চরবংশী এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরমার্টিন এলাকার এক কিশোরী (১৪) সিএনজিচালিত অটোরিক্সায় করে তোরাবগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিলেন।
ওই সময় অটোরিক্সার অপর যাত্রী নুর হোসেন তাকে উত্ত্যক্ত করে। এতে কিশোরী চিৎকার শুরু করলে স্থানীয়রা ওই বখাটেকে আটক করে মারধর করে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, দণ্ডপ্রাপ্ত নুর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
এমই





