নড়াইলের পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক দখল করে ইট,বালু ও খোয়ার ব্যবসা করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের মোহনের ছেলে নোমান দীর্ঘ দিন যাবত এ ব্যবস করছেন। শহরের আলাদৎপুর এলাকায় পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক দখল করে অবৈধভাবে ইট,বালু ও খোয়ার ব্যবসা করছে।

সড়ক দখল করে এ ব্যবসা করায় পথচারি ও যান চলাচলে চরম সমস্যা হচ্ছে। কেউ কিছু বলতে গেলে নোমান তার সাথে মারমুখি আচরন করে। সড়ক দখল করে এ ব্যবসা করায় প্রায়ই ছোট বড় দূর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে নোমানের সাথে যোগযোগ করলে তিনি জানান, সড়কের পাশে মালামাল রাখা হয়। এতে কোন সমস্যা হয় না। সচেতন মহল এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হুমায়ুন/এমবি