রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী সার্কুলা রোডে অবস্থিত মৌচাক টাওয়ারের একটি অফিসকক্ষে বৈদ্যুতিক সর্ট সার্কিটে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। তাদের নাম সোহাগ (১৫), নাসিরুল (১৮)।

শুক্রবার দুপুর ১২টার দিকে ৮৩/বি মৌচাক টাওয়ারের ৬ তলায় এইচএম টেকনোলজি নামে একটি অফিসে তাদের মরদেহ পাওয়া যায় বলে টাইমনিউজবিডিকে নিশ্চত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি বলেন, মৌচাক টাওয়ারে এক অফিসে দুই কর্মচারীর মৃত্যুর খবর পেয়ে আমরা সেখানে আছি। আমরা লাশের ছবি এবং সব কিছু ক্ষতিয়ে দেখছি। বৈদ্যুতিক সর্ট সার্কিটে তাদের মৃত্যু হতে পারে তার দাবি।

তিনি বলেন, রাতে ওই দুই কর্মকর্তা অফিসেই থাকে। সকালে দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করা হয়। রাতে বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের সংযোগ লাগাতে গেলে এই ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। তবে তাদের দেহে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়িন।

মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

সোহাগের মামা রিপন বলেন, আমিও একই অফিসে কাজ করি। দুপুরে অফিসে এসে দু’জনের মৃত্যু খবর জানতে পারি।

 

এমআর