পিরোজপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (২৬ আগস্ট)ভোর রাত ৩টার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেনের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হক আকনের ছেলে।
ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে খুলনার লবন চোরা থানা মোহাম্মদ নগর এলাকা থেকে ইন্দুরকানী পুলিশ ও ডিবির সহায়তায় গ্রেফতার করা হয়। পরে নিহত জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন থানায় নেয়া হয়ে।
পিরোজপুরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গতকাল শনিবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় জাকির হোসেন (৫৪)’কে নিয়ে ডাকাতির মালামাল উদ্ধার করতে যায় পুলিশ। পথে ওত পেতে থাকা জাকিরের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এই সময় পুলিশও তাদের ওপর হামলা চালায়।
এতে জাকির নিহত হন। এই সময় পুলিশ সেখান থেকে ১টি পাইপগান, ধারালো অস্ত্র ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করে। পুলিশের দাবি, এঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি নাসির উদ্দিন জানান, জাকিরের বিরুদ্ধে ইন্দুরকানী থানা’সহ বিভিন্ন থানায় ১১ টি মাদক ও ডাকাতির মামলা রয়েছে। কাউখালী থানায় ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে তার বিরুদ্ধে।
কেফায়েত/এমবি





