রাজধানীর আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার দুপুরের পর রাজধানীমুখী হাজার হাজার যানবাহন আটকা পড়ে এ যানজটরে সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত সচল রয়েছে সড়কটির ঢাকা থেকে বের হওয়ার পথ।

সড়কে দায়ত্বিরত পুলিশ জানান, দুপুরের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে বিভিন্ন জেলা থেকে আসা গরুবাহী ট্রাকের চাপ বেড়ে যায়। গরুবাহী গাড়ির ধীরগতির কারণে বিকাল থেকেই হালকা যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, বিকাল ৫টার দিকে টঙ্গাবাড়ি এলাকায় দুই মিনিবাসের মুখোমুখি সংর্ঘষে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় সড়কটি। এতে আশুলিয়া থেকে জামগড়া পয়েন্ট র্পযন্ত যানজট ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরিয়ে নেয়।

আশুলিয়া ট্রাফিক পুলিশের টিআই আমজাদ হোসেন বলনে, হঠাৎ করে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের কিছু অংশে যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই পুরো সড়কটি যানযট মুক্ত হয়ে যাব।

জেআই