যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
২৯ আগস্ট (শনিবার) রাতে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা উপজেলাধীন রুদ্রপুর গ্রাম থেকে ফেন্সিডিলসহ এই পাচারকারীদের আটক করা হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, দু’টি মোটরসাইকেলযোগে ৫ মাদক পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে শার্শার দিকে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা ওই সীমান্তে তাদের ধাওয়া করে ৩ পাচারকারীকে আটক করে। বাকি দু'জন পালিয়ে যায়। এ সময় তাদের তিন জনের কাছ থেকে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।
আটকরা হলেন- শার্শা উপজেলাধীন বাঁগআচড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে কামরুজ্জামান (৩২), বাগুড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদী হাসান (২৭) ও আফসার আলীর ছেলে শিবলু (২৮)।
পলাতক ২ জন হলেন- শার্শার গোগা গ্রামের ইয়াকুব শেখের ছেলে মিজানুর রহমান (৩৫) ও মহব্বত আলীর ছেলে আইয়ুব হোসেন (২৬)।
২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটক তিন জনকে অভিযোগ দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এআই





