পিরোজপুরের জিয়ানগরে প্রেমিকের বিবাহের সংবাদ শুনে প্রেমিকা আত্মহত্যা করেছে।
সোমবার রাতে উপজেলার চরণী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চরণী পত্তাশী এলাকার ফজলুল হকের মেয়ে সালমা (২০) এর সাথে একই এলাকার আলতাফ মালের ছেলে ইব্রাহীম (২৮) এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।
ইব্রাহীম সালমাকে বিবাহ করার প্রলোভব দেখায়ইয়া বিবাহ না করায় জিয়ানগর থানা সহ বিভিন্ন দপ্তরে সালমা অভিযোগ দাখিল করে।
পরে ঘটনাটি বিভিন্ন মহলে জানাজানি হলে গত বুধবার ইব্রাহীম মোড়েলঞ্জ উপজেলার পাঠামারা এলাকায় বিবাহ করে। মেয়ে ইব্রাহীমের বিবাহের সংবাদ শুনে সোমবার রাতে নিজ বাড়ীতে বিশ খেয়ে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইন্দুরকানী থানার ওসি কেএম মিজানুল হক জানায়, ইব্রাহীমকে প্রধান আসামীকরে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহীম পিতা আলতাপ (৭০) ও চাচা ইউসুফ আলী (৬৫) কে গ্রেফতার করা হয়েছে।
এসএইচ





