ঠাকুরগাঁওয়ের সালান্দরে অাগুনে পুড়ে ৩টি গরুর ঘর ভষ্মিভূত হয়েছে।বুধবার রাত ১১ টার দিকে সালান্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । আগুন মুহুর্তের মধ্যে মকবুল (৫০) নামের স্থানীয় এক বাসিন্দার বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করলেও তাদের ৩টি গরুর ঘর পুড়ে ভষ্মিভূত হয়।
আগুনে ঘরের মধ্যে আটকা পড়া ৯ গরু পুড়ে দগ্ধ হয়ে মারা যায়। আগুনে ক্ষতিগ্রস্থদের অন্তত ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে প্রাথমিকভাবে এলাকাবাসী জানিয়েছে।
আরিফ/জেড





