মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন,যত্নবান হলে মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম হবে বাংলাদেশ।বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আর ও বলেন,আমাদের পুষ্টির চাহিদা মেটাতে মাছ চাষের প্রতি যত্নবান হতে হবে।আমরা মাছে ভাতে বাঙালী নামে পরিচিত ।আর সেই পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরতে মাছ চাষে সকলকে এগিয়ে আসতে হবে।

বিএনপির সমায়ে মাছ চাষে বাংলাদেশ আনেক পিছিয়ে ছিল।মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা অনেক পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু বিএনপি ও জামায়াতের সমায়ে সব পরিকল্পনা ব্যহত হয়েছে।বর্তমান আওয়ামীলিগ সরকার আবারও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।এছাড়া মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য অধিদ্প্তরে অধিক জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মৎস্য ব্যাবসায়ী ও মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এআই