মাগুরা জেলার মহম্মদপুর থেকে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

১৩ ডিসেম্বর শনিবার দুপুর ১টার দিকে যশোর ক্যাম্পের র‌্যাব-৬ এর সদস্যরা তাদের আটর করে। আটককৃতরা হলেন- মীর আব্বাস(৫০), ওয়াহিদুজ্জামান(৩২) ও লিটন(৩০)। তবে তাদের ঠিকানা জানা যায়নি।

যশোর ক্যাম্পের র‌্যাব-৬ এর এএসপি শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাগুরার মহম্মদপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককালে তাদের কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাদেরকে অস্ত্র আইনে মামলা দিয়ে মহম্মদপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমকে