লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। নিহত চোরের নাম মুসলিম (৩০)। তিনি রামগঞ্জের আউগানখীল এলাকায় মৃত সেকান্তর আলীর ছেলে।
বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রামগঞ্জ পৌরসভার জোড়া কবর সংলগ্ন আঙ্গারপাড়া এলাকায় প্রবাসী বাচ্চু দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর হান্নান বাবু বলেন, রাতে প্রবাসী বাচ্চু দেওয়ানের ঘরে চুরি করতে ঢুকলে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এসে গণপিটুনি দিলে ঘটনাস্থলে চোরের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সোলাইমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল থেকে প্রবাসীর শ্বশুর রুহুল আমিন খলিফাসহ চার জনকে আটক করা হয়েছে।
এআই





