ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রতন মণ্ডল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক রতন মণ্ডল চুয়াডাঙ্গা জেলার দর্শনা মোবারকপুর এলাকার আব্বাস মণ্ডলের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬), সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় র‌্যাব।

এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ রতন মণ্ডলকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানায় র‌্যাব।

এমই