ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে মো. সুমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ (বুধবার) সকালে ধামরাইয়ে টুপেরবাড়ী এলাকায় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ি এলাকার মো. আলহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে ওই যুবক নিহত হন।এ ব্যাপারে ধামরাই ওসি অপারেশন জাকারিয়া জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
এমবি





