কুমিল্লায় সিএনজি চালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও৪ জন।

আজ (৩ ফেব্রুয়ারী) রোববার দুপুরের দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজার নামক স্থানে এই দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন-মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৭০) ও সরসপুর গ্রামের রিয়াদ (২০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্র জানায়, কাভার্ড ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  

লালমাই হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটক করাহয়েছে।

রাসেল/এমবি