যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় প্রাইম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাসটিতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার সাহজাদী সুলতানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেএইচ