সরকারের অগণতান্ত্রিক আচরনের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে ময়মনসিংহে মিছিল করেছে জেলা দক্ষিণ ছাত্রশিবির।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তারের নেতৃত্বে একটি মিছিল শহরের পায়রা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিং গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদার, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শিবির নেতা খন্দকার আবু হানিফ প্রমুখ।
এমকে





