নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীদের মধ্যে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের মটুবী গ্রামের আবদুল বারেকের ছেলে বেচু মিয়াকে (৩৭) এক বছর, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে ছানা উল্ল্যাহ (৩৬) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল ওহাবের ছেলে আব্দুল গনিকে (৫৫) ৬ মাস করে বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়েছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ৩ জনকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এ সাজার নির্দেশ দেন।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ