গাজীপুরের টঙ্গীতে জোড়া খুন মামলার প্রধান আসামিসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১।

বুধবার রাতে তাদেরকে রাজধানীর কাওরান বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গ্রেপ্তার ওই পাঁচজন গেলো ১২ ডিসেম্বর প্রবাসী আক্তার হোসেন ও আসিবুর রহমান মিম খুনের মামলার আসামি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় র‌্যাব-১ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেড