জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদীয় কমিটির সদস্য জিয়াউল হক মৃধা বলেছেন, জাতীয় পার্টি শুরুতে সিদ্ধান্ত নিয়েছিল তারা সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করবে।
কিন্তু আলাপ-আলোচনার পর দেখা গেছে, এই বিল নিয়ে বাইরে যে আলোচনা-সমালোচনা চলছে, সেটা ঠিক না। বিল পর্যালোচনা করে দেখা গেছে বিলটি সঠিক।
বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত সংবাদ ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগের জন্য এই আইনের প্রয়োজন আছে। সুতরাং জাতীয় পার্টি বিলের বিরোধীতা করবে না।
এর আগে, সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘সংবিধান সংশোধন বিলের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেয়া হচ্ছে না। বিল পাস হওয়ার পর এ বিষয়ে যে আইন হবে, সেখানে বিশেজ্ঞদের ডাকা হবে।’
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





