রাজধানীতে ৫ টি বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

রোববার বিকাল চারটার দিকে দয়াগঞ্জ মোড়ে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

বিকেল সাড়ে ৩টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে (৮নং বাস, ঢাকা মেট্রো-ব-১৪১১৮৬) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন লাগার পর বাসের সব যাত্রী দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় সেখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। সেই সঙ্গে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।

দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে নিউভিশন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গুলিস্তানের গোলাপ শাহ্ মাজারের সামনে তানজিল পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-৩২০৫) একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর বাসের সব যাত্রী দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় সেখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। সেই সঙ্গে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সুপ্রভাত নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিকেল সাড়ে ৫টার দিকে সুপ্রভাত নামে ওই বাসে আগুন দেয় তারা। বাসটি গাজীপুর-গুলিস্তান রুটে চলাচল করতো।

জেএ