শনিবার গভীর রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পৃথক অভিযানে ২৪ টাইগার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাশেদ (২০) ও জিসান বাহিনীর সদস্য তৌহিদুর রহমান প্রকাশ বোমা তৌহিদকে (২৪) অস্ত্র ও বোমাসহ আটক করেছে পুলিশ।

আটক রাশেদ উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মোহিতখোলা গ্রামের ছোট পুকুরীয়া বাড়ির লোকমানের ছেলে ও বোমা তৌহিদ আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ির আবু তাহেরের ছেলে।

 

সোনাইমুড়ী থানার এসআই ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নাওড়ী কলেরগড়া থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ২৪ টাইগার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাশেদকে আটক করা হয়।

অপরদিকে, সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া বাজারে অভিযান চালিয়ে বোমা তৌহিদের নিজস্ব কক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি পিস্তল,  একটি কার্তুজ, ১২টি হাতবোমা ও বোমা তৈরির সংরঞ্জামসহ তাকে আটক করা হয়।

 

 

ইআর