রাজধানীতে নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন এক ব্যবসায়ী।
রাজধানীর কলাবাগানে শাহিনুর কাদির সুমন (৩৭) নামের ঔই এজেন্সির মালিককে গত ৩০ জুলাই ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
যদিও এই নামে কাউকে তুলে নেয়ার বিষয় অস্বীকার করে মহানগর ডিবি পুলিশ জানান, তারা এই রকম কাউকে আটক করেনি।
সুমনের পরিবারের দাবি, ডিবি পুলিশের সিরিয়াস ক্রাইম শাখার সহকারী কমিশনার (এসি) রবিউল পরিচয় দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় ৩১ জুলাই (বুধবার) রাতে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুমনের বড় ভাই সাগর। তবে তিনদিন পার হলেও শুক্রবার (২ আগস্ট) মধ্যরাত পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জিডির বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত।
ঘটনার বর্ণনা দিয়ে সুমনের বড় ভাই সাগর বলেন, ৩০ জুলাই বিকেল ৫টা ১০ মিনিটে ছয়-সাতজন সুমনের বাসায় আসেন। তারা বাসার বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ করে এবং কোনো অভিযোগের কথা না বলেই সুমনের ব্যবসায়ীক কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তাকে নিয়ে যায়। সুমনকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজও আমাদের কাছে রয়েছে।
জেড





