সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ভাই খুন হয়েছেন।

নিহত শামসুল হক(৪৫) রয়হাটি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রয়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছোটভাই ইউপি সদস্য আক্তার হোসেন পলাতক রয়েছেন।

সলঙ্গা থানার ওসি আব্দুর রশিদ জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশে গাছের পাতা ঝাড়ু দেয়াকে কেন্দ্র করে শামছুল হকের স্ত্রীর সঙ্গে ছোটভাই ইউপি সদস্য আক্তার হোসেনের স্ত্রীর ঝগড়া হয়।

এক পর্যায়ে দু’ভাইও ঝগড়ার জড়িয়ে পড়লে ছোটভাই আক্তার বড়ভাই শামছুলকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহত শামসুলের মেয়ে শারমিন খাতুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এম এ