থাইল্যান্ডে উদ্ধার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৭ জন দেশে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে তারা থাইল্যান্ডে আটক হন।

সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হলো।

আইওএম ঢাকার সিনিয়র প্রকল্প সমন্বয়কারী শাকিল মনজুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ৪৭ জন বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা পৌঁছেছে।

কেএইচ