চলতি বছরে চালের দাম বৃদ্ধির কারণে ৫ লাখ ২০ হাজার মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম।
আজ (শনিবার) রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ওই প্রতিবেদনে এ সব কথা উল্লেখ করে। সানেম হলো- দক্ষিণ এশিয়ার অর্থনীতিবিদ ও গবেষকদের একটি ফোরাম।
আগামীতে চাল উৎপাদন, আমদানি ও সরবরাহ ঠিক রাখতে একটি কার্যকর চাল নীতিরও প্রস্তাব করছে সানেম নামের ওই প্রতিষ্ঠানটি।
ব্যাংকিং খাতে কেলেঙ্কারি এবং খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশেরও কথা জানানো হয় প্রতিবেদনটিতে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এমবি





