নড়াইলের কালিয়ায় আ’লীগ কর্মী কে কুপিয়ে জখম করে ১ লাখ ৩২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে এ ঘটনা ঘটে।

আহত মবজেল মোল্যা (৪৬) কে ওই রাতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে উপজেলার ডহর চাঁচুড়ী গ্রামের নয়ন মোল্যার ছেলে ।

আহত মবজেল মোল্যা ও তার পরিবারের সদস্যরা জানান, মবজেল মোল্যা একই গ্রামের রিফায়েতের নিকট জমি বিক্রি করেছিল। রোববার সেই জমি লিখে দিয়ে পাওনা টাকা নিয়ে কালিয়া সাব-রেজিষ্ট্রি অফিস হতে বাড়ি ফিরছিল। চাঁচুড়ী বাজার পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে চাঁচুড়ী গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে অজিত মোল্যা (১৮) বাইসাইকেল নিয়ে তার গায়ে ধাক্কা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে অজিত মোল্যা ও তার পিতা ইয়াসিন মোল্যা মোল্যা সহ ৪/৫ জন দুর্বৃত্ত চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে চাঁচুড়ী বাজারের নিশিকান্ত সাহার ফার্মেসীর সামনে তাকে আক্রমণ করে। শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আহতের কাছে থাকা জমি বিক্রির ১ লাখ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত করে ব্যবস্থা নিবেন।’


 রিন্টু/জারিফ